উইন্ডোজ ডোমেইনে ম্যক যোগ করা বেশ সহজ। ম্যক এ ডাইরেক্টরী ইউটিলিটি নামে একটি প্রোগ্রাম আছে।
প্রথমে এই ডাইরেকটরী ইউটিলিটি চালু করুন। এটি পাবেন ফাইন্ডার এর এপ্লিকেশন > ইউটিলিটীস এর মধ্যে। অথবা আপনি স্পটলাইট সার্চ করুন এবং সেখান থেকে বাছাই করুন।
এরপর খোলার পরে শুধু + চিহ্নে টিপ দিন।
এবার কোন ধরনের ডাইরেক্টরী তা বাছাই করুন (অপেন ডাইরেক্টরী বা এক্টিভ ডাইরেকটরী)
এরপর আপনাকে একটিভ ডাইরেক্টরিতে যুক্ত করার ক্ষমতাসম্পন্ন একাউন্টের তথ্য দিতে হবে যেমন ইউজারনেম এবং পাসওয়ার্ড।
এগুলো যথার্থভাবে করে নিলে দেখবেন ম্যক সিস্টেমটি এক্টিভ ডাইরেকটরীর সাথে যুক্ত হয়ে গেছে।