ভাবুন তো এমন একটা একটা ডোমেইন নেম কিনতে পারছেন যেটা আপনার মাতৃভাষায় লিখা? মানে আর কোন
নয়, আপনি কেবল বাংলাতেই টেকবাংলা.নেট লিখেই এখানে আসতে পারছেন? এও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। বর্তমানে দুটো প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। একটি হলো ডোমেইন নেম শীথিল করা এবং অন্যটি হলো নন-রোমান ক্যারেক্টারে (মানে বিভিন্ন এসিয়ান, আরবী বা অন্যন্য ভাষায়) ডোমেইন বরাদ্দ করা। প্রথম প্রস্তাবটি মোটামুটি নিশ্চিত। অর্থাত আপনি আলু.ভাজী কিনতে না পারলেও
কিনতে পারবেন অচিরেই।
সম্প্রতি প্যারিস ইন্টারনেট ডোমেইন কর্তৃপক্স ICANN একটি প্রস্তাব গ্রহন করেছে যা পুর্বের “টপ লেভেল ডোমেইন”গুলোকে কিছুটা শীথিল করবে। মোটামুটি যা ইচ্ছে তাই ডোমেইন নেম হিসেবে ব্যাবহার করা যাবে। রবার্টো গেটানো নামক আইক্যান এর এক সদস্য বলেছেন, “আমরা নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছি এবং এখানে এটাকে অবজ্ঞা করার কোন উপায় নেই”। আইক্যান বলেছে এখনি Cyrillic স্ক্রীপ্টে (যেটা পুর্ব ইউরোপের অনেক জায়গায় ব্যাবহৃত হয়), ডোমেইন কেনার ব্যাপারে তাদের সাথে যোগাযোগ শুরু হয়েছে। তারা আশা করছে অন্য ভাষাভাষীর লোকজনেরাও একি পথ অবলম্বন করবে। বর্তমানে টপ লেভেল ডোমেইনগুলো বিভিন্ন দেশের সাথে জড়িত (যেমন – .uk, .au, .fr ইত্যাদি)। নতুন নিয়মানুযায়ী ডোমেইন নাম হবে যেকোন ভাষায়, যেকোনভাবে, যা ইচ্ছে তাই! এর ফলে ইন্টারনেটে যুক্ত হবে আরো মিলিয়ন মিলিয়ন সব এড্রেস।
Comments
Trackback