IPB

Welcome Guest ( Log In | Register )

> Site Navigation
·
·
·
·
·
·
·

There are 4 online users browsing:
0 members and 4 visitors
Google.com, Cobion.com


Friend's Name:
Friend's Email:
Your Name:
Your E-Mail:


> Latest Discussions
grayhat @ November 19, 2008, 2:42 am
Read: 8   Comments: 0
shiblee @ November 16, 2008, 9:32 am
Read: 18   Comments: 2
windooze @ November 15, 2008, 4:07 am
Read: 10   Comments: 1
grayhat @ November 12, 2008, 3:35 am
Read: 14   Comments: 0
grayhat @ November 12, 2008, 3:30 am
Read: 12   Comments: 0
 
> উইন্ডোজ ভিসতা সার্ভিস প্যাক ২ বেটা
Posted by editor - October 31, 2008, 4:37 pm - 1 comments


উইন্ডোজ ভিসতা সার্ভিস প্যক ১ বেরুলো বেশিদিন হয়নি। এখনি আবার সার্ভিস প্যক ২ এর কাজ শুরু হয়েছে। পরবর্তী সপ্তাহে এটির বেটা বেরুচ্ছে। বলাবাহুল্য এতে বিভিন্ন বাগ ফিক্স থাকবে, নতুন হার্ডওয়ার সাপোর্ট এবং আরো থাকবে অন্যন্য আপডেট। এতে সম্পুর্ন নতুন কিছু ফিচার থাকবে। যেমন উইন্ডোজ় সার্চ ভার্সন ৪। নতুনের মধ্যে আরো থাকছে ব্লুটুথ ২.১ ফিচার প্যক, ব্লু-রে ডিভিডি সাপোর্ট, উন্নত ওয়াইফাই সাপোর্ট, এক্সফ্যট ফাইল সিস্টেম, ইত্যাদি। বেটা টেস্টাররা আগামী কয়েকদিনের মধ্যেই এটি হাতে পাবেন এবং সাধারন ব্যবহারকারীরা কিছুদিন পরেই বেটা ভার্সন মাইক্রোসফট ওয়েবসাইট থেকে এটি নামাতে সক্ষম হবেন।

Read 43 times - last comment by noyon   

> ফেডোরা ১০ বেটা পাওয়া যাচ্ছে
Posted by editor - October 31, 2008, 2:27 pm - 2 comments


ফেডোরার পরবর্তী ভার্সন ১০ এর নাম দেয়া হয়েছে ক্যম্ব্রিজ। এটি বেরুবে আগামী মাসের ২৫ তারিখে। আপনাদের জানাচ্ছি কি কি থাকবে এতেঃ

এএমকিউপি, এটা আবার কি? এটা এমন এক প্রযুক্তি যা দিয়ে হাই পারফরম্যন্স, স্কেলেবল এন্টারপাইজ এপ্লিকেশন তৈরি করা যাবে। এর পুরো নাম হলো এডভান্সড মেসেজ কিউইং প্রোটোকল। এর প্রাথমিক লক্ষ্য হলো একটি ওপেন স্ট্যান্ডার্ড তৈরি করা। সাধারন ব্যবহারকারী হিসেবে এই ফিচার আপনার বা আমার চোখে পড়বেনা হয়ত কিন্তু তাহলে এর গুরুত্ব কোথায়?
- নিশ্চিতভাবে মেসেজ ডেলিভারী করা
- ডেলিভারী স্ট্যাটাস
- ফাইল ট্রান্সফার করা

প্রিন্টিং আরো সহজ করা হয়েছে। অনেকটা উইন্ডোজ়ের মতই এখন ফেডোরায় থাকবে জব মনিটরিং টুল। দুবার ক্লিক করেই প্রিন্টার প্রপার্টী ডায়ালগ আনা যাবে। সাথে থাকবে ডায়াগনস্টিক টুল।

দ্রুততর স্টার্টাপ - এতে নতুন একটি প্রোগ্রাম প্লিমাথ () যেটি / মাউন্ট হবার আগেই শুরু হবে। মোটামুটি ৩০ সেকেন্ডের মতই সময় লাগবে।
উন্নত রিমোট সাপোর্ট - এল আই আরসি এর মাধ্যমে আরো বেশি রিমোট কন্ট্রোল সুবিধা পাওয়া যাবে।
উন্নত পালস অডিও - এটি পুনরায় তৈরি করা হয়েছে।
ফার্স্ট এইড কিট - এটি সয়ংক্রিয়ভাবে কম্পিউটারে সব সমস্যা সমাধানের চেষ্টা করবে। মুলত চেকডিস্ক করাই হবে এর কাজ।
দ্রুত ইউজার সুইচিং, লগিন এবং লগাউট করা আরো তাড়াতাড়ি করা যাবে।
রিমোট ভার্চুয়াল সেটিংস - প্রতিটি কম্পিউটারে না গিয়েই তাতে ভার্চুয়াল মেশিন তৈরি করা সম্ভবপর হবে।
সিকিউরিটি অডিট - এটি সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করবে। কোথাও কোন ফাঁক আছে কিনা তা খুঁজে বের করবে।

এগুলো ছাড়াও ডেভেলপারদের জন্য রয়েছে বাড়তি কিছু টুলস যেমন - এপ্লায়ান্স টুল, নেট বিনস, এক্লিপ্স ইত্যাদি।


ফেডোরা ডাউনলোড - http://fedoraproject.org/get-prerelease
Read 60 times - last comment by editor   

> উবুন্তু ভার্সন ৮.১০ বেরিয়েছে
Posted by editor - October 31, 2008, 1:38 pm - 3 comments


সর্বাধিক জনপ্রিয় লিনাক্স হিসেবে উবুন্তু বেশ নাম করেছে। গতকাল এর সর্বশেষ সংস্করণ ৮.১০ বের হয়। এর নাম দেয়া হয়েছে উবুন্তু ইন্ট্রেপিড আইবেক্স। নতুন ভার্সনে রয়েছেঃ

X.Org 7.4: সেপ্টেম্বর মাসেই মুক্ত হয়। এখন এটি পূর্বের চেয়ে দ্রুতগতির এবং হটপ্লাগেবল ইনপুট ডিভাইস সাপোর্ট আছে। এছাড়াও নতুন একটি ফেইলসেফ মোড ও রয়েছে।

Linux kernel 2.6.27: অন্যন্য আপডেটের পাশাপাশি নতুন এই লিনাক্স কার্নেল এ ফ্লাশ বেসড স্টোরেজ সাপোর্ট যুক্ত করা হয়েছে। পাশাপাশি জেন ও রয়েছে বিভিন্ন ভার্চুয়াল মেশিন তৈরি, রক্ষা করা, এবং পুনরোদ্ধার করার জন্য। আরো আছে হরেক রকম ভিডিও ক্যমেরা সাপোর্ট, এবং নতুন অনেক হার্ডওয়ার ড্রাইভার।

GNOME 2.24: উবুন্তূ সবসময় লেটেস্ট গুনমি ভার্সন নিয়ে আসে। এবার এতে থাকছে উন্নত নটিলাস ফাইল ম্যনেজার এবং ট্যব সাপোর্ট, একিগা কনফারেন্স সাপোর্ট, নতুন ডেস্কবার প্লাগিন, ডুয়াল মনিটর সাপোর্ট এবং বিবিধ বাগ ফিক্স।

Guest Session: নতুন গেস্ট একাউন্ট ফিচার। পাসওয়ার্ড বা পাসওয়ার্ড ছাড়া স্বল্প ক্ষমতাসম্পন্ন ব্যবহারকারী তৈরি করা যাবে। এরা আপনার ফাইলে এক্সেস পাবেনা।

DKMS: আর রিবিল্ডের জন্য অপেক্ষা নয়। ডাইনামিক কার্নেল মডিউল সাপোর্ট দ্বারা প্যকেজ আপডেট রিবিল্ড সাথে সাথেই পাওয়া যাবে।

Network Manager 0.7: আইবেক্স এর নতুন নেটওয়ার্ক ম্যনেজারে থাকছে নিন্মোক্ত ফিচারগুলো :
- সিস্টেম ওয়াইড সেটিংস
- ৩জি কানেকশন ম্যনেজমেন্ট (জিএসএম/সিডিএমএ)
- একিসাথে বহু ডিভাইস কানেকশন ম্যনেজার
- স্ট্যটিক আইপি কানেকশন ম্যনেজার

Encrypted private directory: আইবেক্স এখন থেকে এনক্রিপ্টেড ফোল্ডার সাপোর্ট করবে। চাইলে আপনার হোম ফোল্ডারে ফাইল এনক্রিপশন অপশন লাগাতে পারেন।

Ubuntu Artworks: আইবেক্স আগের সব উবুন্টুর মতই দেখাবে। নতুন কিছু নেই। তবে অপশোনাল ডার্করুমে নতুন হাল্কা কিছু পরিবর্তন আছে।
Read 56 times - last comment by editor   

RSS Lo-Fi Version Time is now: 20th November 2008 - 08:07 PM